সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

আওয়ামী লীগে রাজাকার আছে, আগে আয়নায় নিজের চেহারা দেখেন: মঞ্জু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর অভিযোগ পিরোজপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে রাজাকার রয়েছে। তিনি বলেন, ‘কথায় কথায় আমরা বলি, রাজাকারের সঙ্গে আপস নয়। রাজাকারের দল আছে আর আপনার দলের কমিটিতেই আছে (রাজাকার)। অন্য জেলার কথা আমি জানি না, আমি তো আমার জেলার কথা জানি।

আগে নিজের চেহারা আয়নায় দেখুন। ’
আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজের দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মঞ্জু বলেন, ‘এই কথার সঙ্গে কোনো দ্বিমত হবে না, তাদের সঙ্গে আমাদের চিন্তার মিল নেই, রাজনীতির মিল নেই, আদর্শের মিল নেই। এ প্রজন্মের ছেলেপেলে।

তারা তো এগুলো জানে না। তারা খালি শোনে ধর্ষণ। ’
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খানকে উদ্দেশ্য করে বলেন, ‘যখন ভাবি, জাতীয় পার্টি বা বিএনপি খিচুড়ি পার্টি; এসব দলের কমিটিতে তারা (রাজাকাররা) থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেমন করে আছে? ছাত্রলীগের মধ্যে কেমন করে আছে? যুবলীগের মধ্যে কেমন করে আছে?’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগে রাজাকার আছে, আগে আয়নায় নিজের চেহারা দেখেন: মঞ্জু

আপডেট সময় : ০৩:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২