বরিশালে ইয়াবা ও বিপুল পরিমানের গাজাঁসহ ৫ আটক
- আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ১৪২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল নগরীর কবি জীবনানন্দ দাশ সড়ক এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ আবুল কালাম আজাদকে আটক করে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর এলাকায়।
পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী সোনালী আইসক্রিমের মোড় এলাকা থেকে মিজানুর ও দেলোয়ার আকন হাওলাদারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। এদের মধ্যে মিজানুর কুমিল্লার ব্রাক্ষনপাড়া থানাধীন আনন্দপুর এলাকার বাসিন্দা।
দেলোয়ার আকন হাওলাদার বরিশাল নগরের সোনালী আইসক্রিমের মোড় এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক দু’টি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর মাধ্যমে জেল হাজতেও প্রেরন করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ কাউনিয়া থানার চরবাড়িয়ার উত্তর লামচরি এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম সবুজকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পাশের চরমোনাই ইউনিয়নের মক্রম প্রতাপ গ্রামের মো. কাওসার মিয়াকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।


























