সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

নাগরপুরে সদর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রায় ২৫০ পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। শুক্রবার (২৫ মার্চ) দুয়াজানি ৩ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত¡াবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেছে।

টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করছি। পর্যায়ক্রমে নাগরপুরের সকল ওয়ার্ডে এই পণ্য বিতরণ করা হবে।

এদিকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দরা।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় ১৬ হাজার ৪২৯ পরিবার দুই ধাপে ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে সদর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২