সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

হেলমেট না পরায় একদিনে ৬০৪ মামলা, জরিমানা ১৮ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হেলমেট না পরায় একদিনে ৬০৪ মামলা, জরিমানা ১৮ লাখ দিনাজপুরে হেলমেট না পরায় একদিনে ৬০৪টি মামলা করেছে পুলিশ
দিনাজপুরে হেলমেট না পরায় একদিনে ৬০৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১৮ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট পরা নিশ্চিত করতে বিশেষ এ অভিযান শুরু করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা জানান, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা শতভাগ নিশ্চিত করতে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যেকোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বুধবারের অভিযানে জেলার ১৩ থানায় হেলমেট-সংক্রান্ত ৬০৪টি মামলা করা হয়েছে। প্রতিজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কেউ তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেছেন। যারা তাৎক্ষণিকভাবে জরিমানা দিতে পারেননি তাদের মামলা দিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা সরাসরি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেবেন।

৬০৪টি মামলার মধ্যে হেলমেট না থাকার কারণে কোতোয়ালি থানায় ৯৪টি, বিরল থানায় ৪৯টি, চিরিরবন্দর থানায় ৪৫টি, ফুলবাড়ী থানায় ৩১টি, খানসামা থানায় ৪১টি, কাহারোল খানায় ৫৩টি, বিরামপুর থানায় ৪৮টি, পার্বতীপুর থানায় ৪৮টি, বীরগঞ্জ থানায় ৪৬টি, বোচাগঞ্জ থানায় ৪৬টি, নবাবগঞ্জ থানায় ৩৩টি, ঘোড়াঘাট থানায় ৩১টি ও হাকিমপুর থানায় ৪২টি মামলা করা হয়েছে।

দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন বলেন, ‘হেলমেট না পরলে দুর্ঘটনায় মৃত্যু আশঙ্কা বেশি থাকে। দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার ধ্বংস হয়ে যায়। হেলমেট পরলে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি কম থাকে। প্রাণে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই জনগণের স্বার্থেই পরিবারকে রক্ষা করার জন্য এ অভিযান চালানো হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেলমেট না পরায় একদিনে ৬০৪ মামলা, জরিমানা ১৮ লাখ

আপডেট সময় : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২