সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার ৭ বছর জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গ্রাহকের ১০ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অপরাধে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড যশোরের অভয়নগর নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার রেশাদ মোহাম্মদ আব্দুল আজিমের ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাতকৃত ৭ লাখ ৮২ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ মার্চ) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি অনুপস্থিত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারির
আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত (চাকরিচ্যুত) রেশাদ মোহাম্মদ আব্দুল আজিম খুলনার শেরে বাংলা রোডের বানিয়াখামার এলাকার মৃত শেখ শতকত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি রেশাদ মোহাম্মদ আব্দুল আজিম দি মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নওয়াপাড়া বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এরপর ওই ব্যাংকের কর্মকর্তা ইদ্রিস আলী ও শেখ আবুল হোসেনের সহযোগিতায় ব্যবস্থাপক ৪০ লাখ ৮৬ হাজার ৪২৭ টাকা আত্মসাৎ করেন। যা ২০১২ সালের ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে।

এ বিষয়ে তৎকালীন ম্যানেজার সুলতান হোসেন ২০১৩ সালের ৬ জুন ওই তিনজনের বিরুদ্ধে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।

তদন্ত সূত্রে জানা গেছে, আসামি ব্যবস্থাপক রেশাদ মোহাম্মদ আব্দুল আজিম ২৪ জন গ্রাহকের বিনিয়োগ বিতরণের সময় স্বাক্ষরিত অলিখিত চেক রেখে দেন। ২০১১ সালের ২৪ জুলাই থেকে ১২ সালের ১৭ মে পর্যন্ত তিনি ওই চেকগুলো নগদায়ন করে ১০ লাখ ৮৯ হাজার ৭২০ টাকা আত্মসাৎ করেন। অডিটে বিষয়টি ধরা পড়লে তিনি ৪০ হাজার টাকা ব্যাংকে জমা দেন।

সাক্ষীদের বক্তব্য ও অডিট রিপোর্ট পর্যালোচনা করে দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামি রেশাদ মোহাম্মদ আব্দুল আজিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। অন্য দুই আসামি ইদ্রিস আলী ও শেখ আবুল হোসেনের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাদের অব্যাহতির আবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার ৭ বছর জেল

আপডেট সময় : ০২:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২