সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

সাংবাদিক আসিফ মানিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ডিবি মফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি ডিবি পুলিশের ইয়াবা ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত হয়েছে। ২০ মার্চ রবিবার ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক মাহবুবা শারমিন সাংবাদিক আসিফ মানিক (৫২), মনির (৪২) জাহিদ (৪৫) কে মামলা থেকে খালাস প্রদানের রায় ঘোষনা করেন।

আসামী পক্ষের আইনজীবি মঞ্জুর হোসেন জানান, “প্রবীন সাংবাদিক আসিফ মানিক একজন বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ পরিবারের পুর্নবাসনের জন্য সরকারের বরাদ্ধকৃত জমি দখল করতে একটি কুচক্রি মহল তাকে মিথ্যা মামলায় আটক করানোর প্রচেষ্টা চালায়। ঝালকাঠি ডিবি অফিসের এস,আই মফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৬জুলাই ২০১৯ তারিখ সন্ধ্যায় কৃষ্ণকাঠি বিশ্বরোডের ঢালে মসজিদের সামনে সাংবাদিকের আসিফ মানিকের মটর সাইকেল দেখে ধারনা করে সামসুর হোটেলে তিনি বসা আছেন।ডিবি পুলিশ দল ওই হোটেল ও পার্শ্ববর্তী এলাকা রেট দেয়ার নামে তল্লাশী শুরু করে। ঘটনা স্থলে সাংবাদিক আসিফ মানিক ছিলনা এবং সামসুর হোটেলের ফ্লোর থেকে পরিত্যক্ত ২ পিচ ইয়াবা পলিথিনের মোড়কে প্যাচানো উদ্ধার করে। যাহা জব্দ তালিকার স্বাক্ষীরা আদালতে স্বীকার করেছে। পুলিশ রেইটের ঘটনার সময় সাংবাদিক আসিফ মানিক পার্শ্ববর্তী আল-ফালাহ্ মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন।ঘটনাস্থল থেকে মনির নামের যুবককে আটক করে । ডিবির এস,আই মফিজুলের পরিকল্পিত ওই মামলায় আসিফ মানিককে জড়ানো হয়। মনগড়া ওলোট-পালট এজাহার করে এস,আই মফিজুল বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।”
এ ব্যাপারে সাংবাদিক আসিফ মানিক পুলিশের আই,জি,পি বরাবর এই মিথ্যা মামলার প্রতিকার চেয়ে আবেদন করলে “আইজিপি সেল” এর উর্ধ্বতন কর্মকর্তারা গোপনীয় তদন্তে মামলার বাদী মফিজ নিজেই ফেঁসে গেলেন। আই,জি,পির নির্দেশে ঝালকাঠি পুলিশ সুপার বাদী হয়ে এস,আই মফিজের বিরুদ্ধে পুলিশ বিভাগীয় মামলা দায়ের করেন । মামলা নং ৩/২০২০ তারিখ ১৩/৫/২০২০। মালার তদন্তে এস,আই মফিজুল দোষী প্রমনিত হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
রায় ঘোষনার পর সাংবাদিক আসিফ মানিক জানান, “আমি নির্দোষ নামাজে ছিলাম, তাই আল্লাহ রাব্বুল আল-আমীন আমাকে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়েছেন। নামাজ ই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে।এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক আসিফ মানিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ডিবি মফিজ

আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২