সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটের কানাইঘাটে গোষ্ঠীগত আদিপত্য বিস্তারের আহত কামাল উদ্দিনের পা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: একই গ্রামের দু গোষ্ঠীর সর্বক্ষেত্রে আদিপত্য বিস্তার নিয়ে প্রায় ঝড়া -ঝাটি ও মারামারি ঘটনা ঘটে। সম্প্রতি সিলেটের কানাইঘাটে গোষ্ঠীগত বিরোধের জেরে কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির উপর হামলা চালিয়ে তার পা কেটে নিয়েছিল প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার একদিন পর রোববার (২০ মার্চ) বিকেলে বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ।
কামাল উদ্দিন কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ছত্রপুর গ্রামের মৃত এবাদুর রহমান ও মৃত খলিলুর রহমানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বিভিন্ন সময় এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
প্রায় ২ বছর পূর্বে দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে এবাদুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় প্রতিপক্ষের কামাল উদ্দিনসহ কয়েক জনের নামে হত্যা মামলা হয়। ওই মামলায় কামাল উদ্দিন প্রায় ৮ মাস কারাভোগ করে বছর খানেক আগে জেল থেকে জামিনে বের হন।
কামাল উদ্দিন জামিনে বেরিয়ে আসার পর থেকে তার উপর এবাদুর রহমানের গোষ্ঠীর লোকজন ক্ষুব্দ ছিল।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে কামাল উদ্দিন নিজ বাড়ী থেকে গাছবাড়ী বাজারে যাওয়ার পথে এবাদুর রহমানের গোষ্ঠীর ফয়জুল হকের পুত্র মামুন আহমদের বাড়ীর পাশে আসামাত্র তার উপর মামুন আহমদসহ এবাদুর রহমানের গোষ্ঠীর ৮/১০জন হামলা চালায়।
হামলাকারীরা কামালের হাত-পা কুপিয়ে রক্তাক্ত করে এবং ডান পায়ের গোড়ালিতে কেটে পায়ের অংশ বিশেষ নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের কানাইঘাটে গোষ্ঠীগত আদিপত্য বিস্তারের আহত কামাল উদ্দিনের পা উদ্ধার

আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২