ঘরে ঘরে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে…এমপি শাহে আলম
- আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ১০৩ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন, বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়তে হলে শিক্ষকদের আলোকবর্তিকায় অবতীর্ণ হয়ে ঘরে ঘরে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান বাবুল প্রমূখ। ###


























