ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতাীয় শিশু দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৪:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০২ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
১৭ মার্চ বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতাীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ দিবসটি উপলক্ষ্যে ১৬ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৩য় শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৬টায় সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে শিশু কিশোর সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস সম্পর্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সৃজনশীল মেধা অন্বেষনে অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জীবনী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তর মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ কুমার সরকার, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান ও ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু। এছাড়াও উক্ত দিবসে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, উপজেলা, পৌর যুবলীগ ও ছাত্রলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিবসটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ছাড়াও সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























