সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় প্রথমে উপজেলা স্বারক ৭১ এ ও পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এছাড়াও সকালে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’ উদ্বোধন শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও জি এম ফুয়াদ মিয়ার সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রকৌশলী মাহবুব হোসেন,নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মেশবাহুল হক, সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আলোচনা সভা অনুষ্ঠানে সারাদেশে আলোচিত ভাষ্যকার নাগরপুর দপ্তিয়রের সারোটিয়াগাজী এলাকার কৃতি সন্তান ফারহান সদিক সামি বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষণ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে নাগরপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে আগত গরীব শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় : ১০:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২