সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

নিজ জেলার সম্মেলনে আমন্ত্রণ পেলেন না ডা. মুরাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে এই সম্মেলনে অতিথিদের তালিকায় আমন্ত্রণ পাননি প্রতিমন্ত্রিত্ব হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৭ বছর পর সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। শনিবার বিকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

রাত ৮টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে।
সম্মেলনে জেলা-উপজেলাসহ কেন্দ্রীয় নেতাদের অতিথি করা হলেও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপিকে অতিথি করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নেতা জানান, জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে নানা অজুহাতে বিরোধ সৃষ্টি করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী। এ কারণে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে অতিথি করা হয়নি।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর আহাম্মেদ শিশা, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র মো. মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. হারুন-অর-রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় প্রস্তাবকারী ও সমর্থনকারীর মাধ্যমে উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান মিজানকে সভাপতি ও মো. মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক হিসেবে আবারও মনোনীত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ জেলার সম্মেলনে আমন্ত্রণ পেলেন না ডা. মুরাদ

আপডেট সময় : ১১:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২