সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বানারীপাড়ায় অর্ধকোটি টাকার ব্রিজে উঠতে কাঠের মই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় কচুয়া গ্রামে এক বছরেও সংযোগ সড়ক নির্মাণ না করায় অর্ধকোটি টাকার আয়রণ ব্রিজে বাঁশ ও কাঠের মই দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে,প্রায় ২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার বাইশারীসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৪০টি আয়রণ ব্রিজ নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। এর মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের জাফর হাওলাদারের বাড়ির সামনে ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ বছর পূর্বে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় জনভোগান্তির শেষ নেই। স্থানীয়রা দু’পাশে বাঁশ ও কাঠের মই (সিঁড়ি) তৈরী করে ঝুঁকি নিয়ে নতুন ওই ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী,বৃদ্ধজন ও প্রসূতিসহ নারীদের ওই ব্রিজ দিয়ে আতঙ্ক ও ঝুঁকি নিয়ে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে যান চলাচল করতে পারছেনা। এদিকে ওই ব্রিজটির ডিজাইনও অপরিকল্পিতভাবে করা হয়েছে। এর পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করতে হলে দরিদ্র একটি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হবে। এ বিষয়ে এ ব্রিজ নির্মাণ কাজের সাব কন্টাক্টর ইনান বলেন.শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়া হবে। অপরদিকে শুধু এ ব্রিজটিই নয়,নতুন নির্মিত ৪০টি ব্রিজের অধিকাংশেরই সংযোগ সড়ক নির্মাণ না করায় একইভাবে বাঁশ ও কাঠের মই দিয়ে ওইসব এলাকার জনসাধারণকে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া ব্রিজগুলোর উচ্চতা বেশী হওয়ায় নিচু রাস্তার সঙ্গে মিলিয়ে সংযোগ সড়ক নির্মাণে জটিলতার সৃষ্টি হবে। ব্রিজে নামতে ও উঠতে গিয়ে যানবাহন দূর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা দেখা দেবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৪০টি ব্রিজ নির্মাণ কাজ চলমাণ রয়েছে। ৩০ জুনের মধ্যে সংযোগ সড়কসহ ব্রিজগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় অর্ধকোটি টাকার ব্রিজে উঠতে কাঠের মই

আপডেট সময় : ০৪:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২