সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে গৃহকর্মী ‘নির্যাতন’: সেনা সদস্যকে ধরতে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালে গৃহকর্মী নির্যাতনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকিমুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর কলেজ রোডে আকিমুল ইসলামের বাসা ও অফিস কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বলেন, শুক্রবার এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুরের বাঘিয়া থেকে মীম নামে এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করা হয়।

সে পুলিশকে জানিয়েছে আকিমুল ইসলাম ও তার স্ত্রী শিমু তাকে নানাভাবে নির্যাতন করতো। সে নির্যাতন সইতে না পেরে আকিমুলের বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার রাতেই নির্যাতিতা গৃহকর্মী মীম নিজেই বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় শিমু ও তার স্বামী আকিমুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। সেই মামলায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

কলেজ রোড এলাকায় প্রথমে আকিমুল ইসলামের বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পরে তার অফিসে এসেও পাওয়া যায়নি। মামলার আসামিরা পলাতক রয়েছে।

তিনি বলেন, আমরা আকিমুল ইসলামের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, আসামি প্রভাবশালী থাকা বা না থাকাটা আমাদের দেখার সুযোগ নেই।

আইন সবার জন্য সমান। এছাড়া ভিকটিম মীমকে সুচিকিৎসা দিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আকিমুল ইসলাম ও শিমু দম্পতির বাসা থেকে পালিয়ে যায় নির্যাতিতা গৃহকর্মী পঞ্চগড়ের বাসিন্দা মীম।

পালিয়ে বিএম কলেজের সামনে এসে সে আরিফ হোসেন নামে এক রিকশাচালকের কাছে পুরো বিষয়টি বলে। আরিফ মীমকে নিজ বাসায় এনে স্ত্রীর কাছে থাকতে দেয়।

শুক্রবার স্থানীয়রা নির্যাতনের বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে তারা ঘটনা শুনে মীমকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেন। এসময় মীম তাকে বর্বর নির্যাতনের কথা পুলিশকে জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গৃহকর্মী ‘নির্যাতন’: সেনা সদস্যকে ধরতে অভিযান

আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২