সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩ কোটি ৭৮ লক্ষাধিক টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে (সিন্দুক) মিলেছে রেকর্ড ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা।

শনিবার দিনব্যাপী গণনা শেষে রাতে এ তথ্য পাওয়া গেছে।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

এবার চার মাস ছয়দিন পর খোলা হয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

গণনায় অংশ নেন ২০৬ জন কর্মী। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১১২ জন ছাত্র, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন কর্মচারী, ১০ জন সশস্ত্র আনসার ও রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী।

প্রথমে ৮টি সিন্দুকের টাকা ১৫টি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গণনা তদারকি করেন।

এর আগে গত ৬ নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল।

তখন ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। গতবারের তুলনায় এবার ৭১ লাখ ৩৫ হাজার ৭১০ টাকা বেশি পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩ কোটি ৭৮ লক্ষাধিক টাকা

আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২