শপথ নিলেন ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নের নব নির্বাচিত সদস্য- সদস্যারা
- আপডেট সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদ
শপথ গ্রহণ করলেন গত ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে নব নির্বাচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নের সদস্য-সদস্যারা ।
৯ মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ের সভা কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সদস্য-সদস্যাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রাফিউল ইসলাম।
শপথ গ্রহণ ্অনুষ্ঠানে উপজেলার ১নং বুলাকীপুর, ইউনিয়ন,২ নং পালশা ইউনিয়ন, ৩ নং সিংড়া ইউনিয়ন ও ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ১২ জন সংরক্ষিত মহিলা সদস্যা ও ৩৬ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। গত ৭ মার্চ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যানমেনদের শপথ গ্রহণ ্অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মাদ জাকী।
গত ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী সদস্যা পদে ৯ জন নির্বাচিত হন।


























