বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্নহত্যা
- আপডেট সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৯১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোঃ ফাহিম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।
এ ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে। মোঃ ফাহিম ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের ইমান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমের বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় বহু আগেই। সম্পর্ক বিচ্ছেদের পরে মা অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন আর বাবাও আরেকটি বিয়ে করে বউকে নিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। ফাহিম তার ফুফুর বাড়িতে থাকতেন। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তবে কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে তা কেউ জানেননা।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোন এক সময়ে বাড়ির উঠানের পাশের একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের ও হতাশাগ্রস্ততার কারণেই এমনটি হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


























