সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

সিলেটে সুদের টাকা নিয়ে হামলা !! পিতা ও পুত্ররা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে পিতা ও পুত্ররা সুদের টাকা নিয়ে হামলায় ঘটনায় ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে,ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা উনিয়নে। আহতরা হচ্ছেন নিজ বুরুঙ্গা গ্রামের সমর দেব, তার দুই ছেলে সুবল দেব ও সঞ্জিব দেব।
সোমবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুদ ব্যবসায়ীরা বুরুঙ্গাবাজারে তাদের উপর হামলা চালালে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। তাদের অবস্থা সংকটজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সুবল দেব তার দুই ছেলেকে নিয়ে বুরুঙ্গা বাজারে কলা বিক্রি কর ছিলেন। আকস্মিক ভাবে পশ্চিমটিলা গ্রামের মহসিন আলীর ছেলে ইমন ও গজিয়ারচর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে জামালের নেতৃত্বে ৬/৭ জনের একটি সন্ত্রনাসী দল বুরুঙ্গাবাজারে প্রবেশ করে দ্রুত কলাহাটি গিয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল রামদা রডসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ এলোমেলো ছুটা ছুটি করে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা সমর দেব ও তার দুই ছেলেকে মারধোর করে। তাদের গগণবিদারী চিৎকারে ঘটনাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সন্ত্রাসীরা ইচ্ছে মতো তাদের মারধোর করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জামাল ও ইমন সুদের ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে কিছু দিনের জন্য কিছু টাকা নিয়েছিলেন সমর দেব। তার সুদ পরিশোধে দেরি হওয়ায় এই নারকীয় হামলা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে আলাপকালে ওসমানীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসএম মাইন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আমরা কাজ করছি। এখনো এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে সুদের টাকা নিয়ে হামলা !! পিতা ও পুত্ররা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

আপডেট সময় : ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২