দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা ছাত্রদলের আয়োজনে রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম সর্বসাধারণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ঝালকাঠি জেলা ছাত্রদল। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু জেলা ছাত্রদল , তৌহিদ হোসেন আহবায়ক সদর উপজেলা ছাত্রদল, হাসিব আহবায়ক ঝালকাঠি সরকারি কলেজ শাখা ছাত্রদল, হাদিস সদস্যসচিব ঝালকাঠি সরকারি কলেজ জেলা ছাত্রদল।
মুবিনুল ইসলাম সদস্যসচিব উপজেলা ছাত্রদল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।


























