বানারীপাড়া ডিগ্রি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৮০ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজে জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক,বাল্য বিয়ে ও ইভটিজিংসহ যেকোন অপরাধ ও অপরাধীর বিষয়ে তথ্য প্রদান সংক্রান্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া থানার উদ্যোগে কলেজের শ্রেণী কক্ষে উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,শুধু পুথিগত শিক্ষা নয় সুশিক্ষা অর্জণ করে আদর্শ ও সোনারমানুষ হয়ে সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূুিমকা রাখতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক কবির হোসেন,কলেজ গভর্নি বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহকারি অধ্যাপক বিথী রেখা,প্রভাষক মিজানুর রহমান,প্রভাষক গোলাম সরোয়ার প্রমুখ। ###


























