সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

নিখোঁজ অটোচালকের হাত বাধা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে অটোসহ নিখোঁজের ২৪ ঘন্টা পর চালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ। ১ মার্চ মঙ্গলবার বিকালে গ্রামবাসী গোসল করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে কাঠালিয়া থানা পুলিশকে খবর দেয়। সন্ধ্যার পূর্বে পুলিশ নিখোঁজ অটোচালকের হাত দুটি পিছমোড়া অবস্থায় বাধাঁ ও শরিরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

অটোরিক্সা চালক নিহত নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়। এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ ছিলো।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত নাছির উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান,‘‘সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায়। সেখানের একটি দোকানে বসে কথিত ওই তিনজন যাত্রীর সাথে সেও চা খায়।

পরে অজ্ঞাত সেই তিন জনকে তার অটোতে করে ছৈলার চর এলাকা থেকে চলে আসে। তারপর থেকে নাছির প্রায় ২৪ ঘন্টা ধরে নিখোজ ছিলো। এ সময়ে তার পরিবারের সদস্যরাসহ আত্মীয়-স¦জন মিলে বিভন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির বা তার অটোরিক্সার কোন সন্ধান পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজ অটোচালকের হাত বাধা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২