ঝালকাঠিতে হানিফ পরিবহনের চাপায় আহত ৪ আটক ২
- আপডেট সময় : ০৪:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ১০৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি বরিশাল মহাসড়কে ঢাপর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা ছেড়ে আসা কাউখালীর গামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চার যাত্রী মারাত্মক আহত হয় ,অটো গাড়িটি দুমড়ে মুড়চে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় এ দর্ঘটনা ঘটে ।এবং ৯৯৯ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়, নলছিটি থানা পুলিশ এসে ঘাতক গাড়ির হেলপার ,সুপারভাইজার সহ ঘাতক গাড়িটি আটক করেন। দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজন আহতরা হলেন মোহাম্মদ আউয়াল (৪০) আউয়াল এর স্ত্রী জোবাইদা (৩৩) কন্যা শিফা ও তাদের সাথে প্রতিবেশী সাইদুরের কন্যা মিম (১৫) আহতদের মধ্যে আউয়ালকে ঝালকাঠি থেকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা হয়েছে তার একটি পা ভেঙে গেছে। জোবাইদার হাত ভেঙে গেছে। আহত মিমের অটোর গাড়ির ব্যাটারি পানি চোখে পড়ে তাতে চোখে মারাত্মক সমস্যা হয়েছে।
নলছিটি থানা পুলিশ জানায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ও গাড়ির হেলপার সুপারভাইজারকে আটক করি।


























