সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ছিনতাইকালে ফেনীর সোনাগাজী থানার ৩ পুলিশ সদস্য আটক, ছিনিয়ে নেওয়া দেড়লাখ টাকা উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১৪১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকালে ফেনীর সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দেড়লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটধ্বলি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল হকসহ আরও দুই কনস্টেবল ফেনীর সোনাগাজীর থানার আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে কর্মরত।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, রাতে দোকান বন্ধ করে ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ বাড়ি ফেরার পথে রাস্তার ওপর তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএসজিচালিত অটোরিকশায় তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমরে থেকে দেড়লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন।


























