সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেটে রমজানে ১ লাখ ৭০ হাজার টিসিবির পণ্য কেনার সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সলেটে রমজানে ১ লাখ ৭০ হাজার টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছে কম আয়ের মানুষ। এসব পণ্য পেতে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে একটি করে কার্ড। এই কার্ডধারী পরিবারই কেবল প্রতি ১৫ দিনে একবার ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল কিনতে পারবে।
প্রকৃত নিম্নআয়ের মানুষরা যাতে ন্যায্যমূলে টিসিবির এসব পণ্য দীর্ঘ সময় ধরে লাইনে না দাঁড়িয়েই সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করোনাকালে সরকার দেশের প্রায় ৩৫ লাখ পরিবারকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই পরিবার গুলোকেই শুধু টিসিবি পণ্যের কার্ড দেওয়া হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংখ্যা কোটিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ফলে সংখ্যা প্রায় তিন গুণে দাঁড়িয়েছে।
সিলেটে করোনাকালে খাদ্য সহায়তা পায় কমবেশি ৮২ হাজার পরিবার। এর মধ্যে ২০ হাজার ছিল মহানগরীতে। বাকি জেলার অন্যান্য এলাকায়। মহানগরীতে এই সংখ্যা বেড়েছে ৪৫ হাজার। সিলেট সিটি করর্পোরেশনের সম্প্রসারিত এলাকার নাগরিকরাও এই সুযোগ পাচ্ছেন অর্থাৎ কার্ড দিয়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। বাকি কার্ড জেলার অন্যান্য এলাকার নিম্ন আয়ের পরিবার গুলোকে দেওয়া হবে। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জন প্রতিনিধিরা পরিবার গুলোকে চিহ্নিত করে কার্ড বিতরণ করবেন। আগামী ১০ মার্চ থেকে পণ্য টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।
এই কর্মসূচিকে সামনে রেখে টিসিবির উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির এক সভা বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপাপ্ত) নয়নজ্যোতি চাকমা, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনিসুর রহমান খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও জ্যেষ্ঠ কৃৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি অনুপা চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে রমজানে ১ লাখ ৭০ হাজার টিসিবির পণ্য কেনার সুযোগ

আপডেট সময় : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২