সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫ মুসল্লী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে আশা এম এম পরিবহনের একটি বাস দূর্ঘটনা ঘটে। বাসটির রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫। এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর শহর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চমমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালে মহাসড়ক থেকে প্রায় ১৫-২০ ফুট নিচের গভীর খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভেতরে থাকা ৫৫জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে গেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫ মুসল্লী

আপডেট সময় : ১০:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২