বাবুগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭-ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিছুর রহমান সিকদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গনমাধ্যম সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।

























