সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে দূঃস্থ আশ্রয়ন মহিলাদের নিয়ে উপজেলা প্রশাসনের উঠান বৈঠক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বরিশাল বাকেরগঞ্জ সংবাদদাতা।
বরিশালের বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী, ২০২২ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের আশ্রয়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজার মোঃ ইজাজুল হক, উপজেলা তথ্য সেবা কর্মকর মাহবুবা সিকদার,রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) মুজিবুর রহমান মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

























