ঘোড়াঘাটে রাইস ট্রান্স প্লান্টার মেশিনের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাইস ট্রান্স প্লান্টার মেশিনে ধানের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্লক প্রদর্শনীর আওতায় ২০২১-২২অর্থ বছরের হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ রাইস ট্রান্স প্লান্টার মেশিনে ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কুলানন্দপুর গ্রামে এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হক।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এখলাস হোসেন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহাবুব রশিদ, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃ সদের আলী খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সমলয় সভাপতি আরিফুল কবির, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন প্রমুখ।

























