সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় ভালোবাসা দিবসে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় হৃদয় নামের এক লম্পট যুবককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ে এম এ লতিফ বহুমুখী আলীম মাদ্রাসার ছাত্রীকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী শুক্কুর আলী হাওলাদারের লম্পট ছেলে হৃদয় ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় ভিকটিমের জ্বরে আক্রান্ত মা বাজারে ওষুধ ও বাবা ফল কিনতে যাওয়ায় সে বাসায় একা ছিলো। পরে বাবা-মা বাসায় ফিরলে সে তাদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। ভিকটিমের বাবা ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ওই রাতেই হৃদয়কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ হৃদয়কে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠায়। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে হৃদয়কে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পেয়ে মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ভালোবাসা দিবসে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২