সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

এবার অপু বিশ্বাসের বিয়ের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৪০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::অনেকদিন থেকেই শোনা যাচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন।

ফেসবুক ও কিছু গণমাধ্যমে এ নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পীকে জড়িয়ে। কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিয়েছেন নায়িকা। দাবি করেছেন, ‘খুবই দুর্বল গুজব’ বলে।

এবার আবারও নতুন করে শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে দ্বিতীয় বিয়ের কথা অস্বীকারও করেননি নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় বিয়ে করবো। শুনেছি মা পাত্র দেখাও শুরু করেছেন। বিয়ে করলে সবাই জানতে পারবে।’

আপাতত একমাত্র পুত্র আব্রাম খান জয়কে ঘিরেই ভালো সময় কাটাচ্ছেন তিনি। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজ ব্যয় করেন। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নেন।

শাকিব-অপু দম্পতির বিচ্ছেন হয়ে যায় গত বছর ১২ মার্চ। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির এক সময়ের হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। এখন বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ে জয়।

সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবির নায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার অপু বিশ্বাসের বিয়ের ঘোষণা

আপডেট সময় : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯