সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান রাতে গ্রেফতার দিনে জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চেক জালিয়াতি মামলায় ২ লাখ টাকা জরিমানাসহ দুই মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারী শনিবার রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ১৩ ফেব্রুয়ারী রবিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এ প্রসেেঙ্গ বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন ,একটি চেক জালিয়াতি মামলায় অর্থদন্ডসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সর্বশেষ জানা গেছে রবিবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ জরিমানার ২ লাখের এক লাখ টাকা আদালতে জমা দেওয়ায় ও উচ্চ আদালতে আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান রাতে গ্রেফতার দিনে জামিন

আপডেট সময় : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২