সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

ফেসবুকে বন্ধুত্ব, বেড়াতে এসে স্বর্ণ-টাকা নিয়ে উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সম্প্রতি ফেসবুকে চাঁপাইনবাবগঞ্জের আমির আলীর সঙ্গে পরিচয় হয় নোয়াখালীর সোহেল হোসেনের। সেই সূত্র ধরে স্ত্রীসহ আমির আলীর বাড়িতে বেড়াতে আসেন সোহেল। ১০ দিন তাদের যথেষ্ট আপ্যায়নও করেন আমির আলী। তবে অতিথি বা বন্ধুত্বের মর্যাদা রাখেননি সোহেল হোসেন। আমির আলীর সাত ভরি স্বর্ণ ও ৭৯ হাজার টাকা নিয়ে পালিয়েছেন প্রতারকরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমত গ্রামের আমির আলীর বাড়িতে এমনই ঘটনা ঘটেছে।

আমির আলী ওই গ্রামের মো. সেন্টু আলীর ছেলে। আর কথিত বন্ধু সোহেল হোসেন ও তার স্ত্রী রঙিলা বেগম নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আমির আলী।

আমির আলীর স্ত্রী আলো বেগমের ভাষ্যমতে, সম্প্রতি ফেসবুকে তার স্বমীর সঙ্গে পরিচয় হয় সোহেল হোসেনের। সেই পরিচয়ের সূত্র ধরে ১০ দিন আগে সোহেল ও স্ত্রী রঙিলা তাদের বাড়িতে বেড়াতে আসেন। গত ১০ দিন সবকিছু ভালোই ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন অতিথিরা নেই। ঘরের আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে দেখেন আলমারির তালা ভাঙা।

আলো বেগম বলেন, ‘আলমারিতে সাত ভরি স্বর্ণের গয়না এবং নগদ ৭৯ হাজার টাকা ছিল। তারা সব নিয়ে পালিয়েছে। এখন তাদের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। একসঙ্গে টাকা ও গয়না হারিয়ে দিশেহারা হয়ে গেছি।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। মালামাল উদ্ধার এবং পলাতক স্বামী-স্ত্রীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে বন্ধুত্ব, বেড়াতে এসে স্বর্ণ-টাকা নিয়ে উধাও

আপডেট সময় : ০৯:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২