শপথ নিলেন ডিমলার ৭ ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১২১ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী
ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় সোমবার দুপুরে ৪র্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ ডিসেম্বর ২০২১ইং উপজেলার মোট ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৭ ইউপিতে বিজয়ী প্রার্থী ডিমলা সদর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র জাহিদুল ইসলাম চৌধুরী, পশ্চিম ছাতনাই ইউনিনে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম, নাউতারা ইউনিয়নে স্বতন্ত্র আশিক ইমতিয়াজ মনি, খালিশা চাপানী ইউনিয়নে স্বতন্ত্র সহিদুজ্জামান সরকার কেঞ্জুল, পূর্বছাতনাই ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল লতিফ খান ও খালিশা চাপানী ইউনিয়নের স্বতন্ত্র এবরামুল হক চৌধুরীকে বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
বাকী ৩ টি ইউনিয়নের মেয়াদকাল পুর্ন না হওয়ায় ওই ৩ ইউনিয়নে পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

























