সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ঢাকা -বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ।

শনিবার বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ ফিরোজ আজম খানের স্বাক্ষরিত ওই নোটিশ দখলদারদের হাতে পৌঁছেছে। নোটিশে ঢাকা বরিশাল মহাসড়ক প্রশস্ত করণের লক্ষ্যে সড়কের পাশের অবৈধভাবে গড়ে ওঠা দোকান পাট ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

এতে যাঁরা রহমতপুর বাসস্ট্যান্ড ঘিরে জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের স্বেচ্ছায় ৭ দিনের মধ্যে স্থাপনা অপসারণের জন্য বলা হয়েছে। যদি ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয় তাহলে অবৈধ দখল হতে উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে রোববার দুপুরে দেখা যায়, নোটিশ পাওয়ার পর থেকে অনেক ব্যবসায়ীদের তাদের দোকান পাট সরিয়ে নিতে দেখা গেছে। তবে স্থানীয়দের মাঝে এ নিয়ে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় মোঃ দেলোয়ার হোসেন, সুতলতান আহমেদ সহ বেশ কয়েকজন ব্যবসায়ীরা জানান, নোটিশ পেয়েছি তবে দোকান নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না। এই দোকানের আয় দিয়েই সংসারের খরচ মেটাতাম। এখন দুশ্চিন্তায় আছি। প্রায় দুই বছর যাবৎ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ব্যবসায় অনেক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। এখন আবার দোকান পাট ভেঙে ফেলতে হচ্ছে। এখানে প্রায় ২ শতাধিক দোকানপাট রয়েছে। তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন। যাতে ব্যবসায়ীরা বিকল্প কোন স্থানে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের নোটিশ

আপডেট সময় : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২