সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

জায়েদের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ‍॥ শেষ পর্যন্ত চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে জায়েদ খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যথাযথ সাক্ষী-প্রমাণ উপস্থাপন করেছেন। এজন্য দু’পক্ষকে নিয়েই বৈঠক ডাকা হয়। সবকিছু বিবেচনা করে জায়েদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে। সেজন্য তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। ’

বৈঠকে জায়েদ খান উপস্থিত না হলেও তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী জেসমিন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ছাড়াও উপস্থিত ছিলেন আপিল বোর্ডের সদস্য মোহম্মদ হোসেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনের এক সপ্তাহ পর চূড়ান্তভাবে তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হলো।

এর আগে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পাশাপাশি কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।

নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিষ্পত্তি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্বাচনের আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনেই শনিবার (৫ জানুয়ারি) বিষয়টির সুরাহা করতে বৈঠক ডাকে আপিল বোর্ড।

বিষয়টিকে কেন্দ্র করে এফডিসিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জায়েদের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২