সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঢাকা-চট্টগ্রামে ১ এপ্রিল থেকে সেটটপ বক্স বাধ্যতামূলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ৩১ মার্চের মধ্যে দেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামের সব ক্যাবল টিভি গ্রাহককে বাধ্যতামূলকভাবে সেট টপ বক্স বসাতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল টিভি অপারেটর, টেলিভিশন মালিক, ডিটিএইচ সেবাদানকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা একটি টাইম ফ্রেম নির্ধারণের জন্য আলোচনায় বসেছি। যে আলোচনাটা হয়েছে সেটি হচ্ছে- আমরা গ্রাহককে দু’মাস সময় দিয়ে, অর্থাৎ আজ হলো পহেলা ফেব্রুয়ারি, ঢাকা এবং চট্টগ্রামে আগামী ৩১ মার্চের মধ্যে সব গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি।

আগামী ১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতে আমরা সেট টপ বক্স সবাইকে দিতে পারি সে লক্ষ্য ঠিক করে সবাই কাজ করবে। ’
তিনি বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামের যেসব গ্রাহক সেট টপ বক্স নেবেন না, বা বসাবেন না তারা অনেকগুলো চ্যানেল দেখা থেকে বঞ্চিত হবেন। ’

ঢাকা চট্টগ্রামের পর বিভাগীয় শহরগুলোতেও একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আরও দু’মাস সময় দিয়ে আগামী ৩০ মের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরগুলোতে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। একই বিষয় কার্যকর হবে আগামী ১ জুন থেকে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরগুলোতে।

দেশে সেট টপ বক্স মজুদের তথ্য তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘দেশে কয়েক লাখ সেট টপ বক্স এরই মধ্যে আনা হয়েছে, যেগুলো মজুদ আছে। ’

দেশেই সেট টপ বক্স তৈরির পরিকল্পনা কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে কথা বলেছি, তারা যাতে এখানেই সেট টপ বক্স তৈরি করতে পারে সে উদ্যোগ নিচ্ছে। ’

সেট টপ বক্স গ্রাহকদের নিজেদের পয়সা দিয়ে কিনতে হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এটা সারা পৃথিবীতে গ্রাহককেই অর্থ দিয়ে নিতে হয়। আমরা আগেও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সুলভ মূল্যে যাতে দেওয়া হয়।

কিস্তিতে যাতে কেনা যায়। এ বিষয়ে একটা নীতিমালা তৈরি করা হবে। পুরো কেবল অপারেটিং সিস্টেমের জন্য একটি নীতিমালা তৈরির বিষয়টি আজকের আলোচনায় এসেছে। আমরা মনে করি যে একটি নীতিমালা করা প্রয়োজন। আইনের আলোকে একটি নীতিমালা ও পরামর্শক কমিটি করার কথা বলা আছে।
আমরা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। এটি করা হবে। ’
তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটাকে বাস্তবায়ন করতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা জানেন এ ব্যাপারে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। আমাদের উদ্যোগের ওপর একটি স্থগিতাদেশ এসেছিল। আমরা মন্ত্রণালয় থেকে ফেস করে সেই আদেশ স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন ডিজিটাইজড করার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-চট্টগ্রামে ১ এপ্রিল থেকে সেটটপ বক্স বাধ্যতামূলক

আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২