সংবাদ শিরোনাম ::
করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিবসহ ৬৩ কর্মকতা-কর্মচারী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ এ বিভাগের ৬৩ জন আক্রান্ত হয়েছেন। সোমবার মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন।
মাহমুদ ইবনে কাসেম বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত বুধবার (২৬ জানুয়ারি) আমরা জানতে পারি তিনি করোনা পজেটিভ।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

























