সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বাস শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজির অভিযোগ তুলে পুরান ঢাকার সদরঘাট এলাকায় বিক্ষোভ করেছেন সদরঘাট রুটের বাসের চালক ও সহযোগীরা।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকায় প্রায় আধা ঘণ্টা ধরে আন্দোলন চলমান ছিল। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সদরঘাট সংলগ্ন সকল বাস থেকে মামলার ভয় দেখিয়ে মধু নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করে থাকেন। কেউ টাকা দিতে অস্বীকার করলে গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এমনকি চালক অথবা হেলপারকে মারধর করারও অভিযোগ করেন তারা।

আন্দোলনরত সাভার পরিবহনের চালক মো. রাশেদ বলেন, ‘মধু নামে ওই সার্জেন্ট অকারণে গাড়ি ধরে ৫০০ টাকা চেয়ে বসেন। টাকা না দিলে আড়াই হাজার অথবা পাঁচ হাজার টাকার মামলা দিয়ে দেন। সদরঘাটের এমন কোনো গাড়ি নেই যেই গাড়ি থেকে মধু স্যার টাকা নেননি।’

আজমেরী পরিবহন মালিক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সার্জেন্ট মধুর অত্যাচারে আমরা অতিষ্ট। রোডে গাড়ি চললেই ওনাকে চাঁদা দিতে হয়। যার জন্য আজ আমার সবাই মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছি। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সার্জেন্ট মধু। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। আমি কখনও কারও কাছ থেকে চাঁদা নেইনি। গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে অথবা নির্দিষ্ট এরিয়ার বাইরে গাড়ি গেলে আমি আইনত মামলা দেই। চালকরা টার্মিনালের দিকে গাড়ি নিয়ে যায় অথবা উল্টো পথে গাড়ি আনা-নেওয়া করে। তখন আমি মামলা দেই।’

আজকের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আজ সকালে একটা গাড়িতে মামলা দেওয়ার পর এরা সবাই অহেতুক রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বাস শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২