সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

করোনা প্রতিরোধ উপদেষ্টার মাস্ক কপালে, বললেন ‘বাদাম খাচ্ছিলাম’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সামনে অসংখ্য মানুষ। মঞ্চে একজন মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন অতিথি। এর মধ্যে চোখে পড়ল একজনের মুখের মাস্ক কপালে চলে গেছে। কিছুক্ষণ বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় পর বোঝা গেল, তিনি ইচ্ছে করেই মাস্ক কপালে তুলে রেখেছেন।

কৌতূহলবশত কাছে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় তাকালেন তিনি। এরপরও প্রায় ৩ মিনিট পর মাস্ক নামালেন মুখে। এখানেই শেষ নয়, পরে আবারও একই কায়দায় প্রকাশ্যে কপালে মাস্ক রেখে দিতে দেখা যায় কামাল সিকদার নামে ওই ব্যক্তিকে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানের মঞ্চে এমন দৃশ্য দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কামাল সিকদার নামে ওই ব্যক্তি কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা।

যদিও কামাল সিকদার সময় নিউজকে বলেন,‘অনিচ্ছাকৃতভাবে মাস্ক মাথায় উঠে গেছে, তখন বাদাম খাচ্ছিলাম।’

এদিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, নিয়ম করে হাত ধোয়া ও মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আর শুধু মাস্ক পরলেই হবে না, তা পরতে হবে সঠিকভাবে। সঠিকভাবে মাস্ক না পরলে জেল, জরিমানার বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, করোনা বৃদ্ধি পাওয়ার পর থেকে আমরা আবারও নিয়মিত অভিযান পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা প্রতিরোধ উপদেষ্টার মাস্ক কপালে, বললেন ‘বাদাম খাচ্ছিলাম’

আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২