সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় বন্দরবাজারে মহিলার ব্যাগ থেকে টাকা উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় দিনে দুপুরে আম্বিয়া (৩৫) নামের এক মহিলার বাজারের ব্যাগে রাখা ১১ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের রিকশাচালক সালেক শরীফের স্ত্রী। রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা সংলগ্ন বন্দর বাজারের ইউনুসের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিলা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে প্রতি মাসে ১০০ টাকা করে জমানো ১১ হাজার ২ শত টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগ না থাকায় বাজারের ব্যাগে রেখে বাজার করতে যান। পরে ২০০ টাকা কেনাকাটা করে থানা সংলগ্ন চৌরাস্তার মোড়ে ইউনুসের চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক মহিলার সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় তার সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে দেখেন ১১ হাজার টাকা নেই। তিনি ব্যাগ রেখে ওই মহিলাকে খুঁজতে গেলে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগী ওই মহিলা হাউমাউ করে কাঁদতে থাকেন। তিনি আরো জানান, আমার অভাবের সংসারে ৪টি মেয়ে সন্তান রয়েছে। স্বামী ঢাকায় রিকশা চালান। আমার এখন কী হবে? আমার বাড়ি যাওয়ার যাতায়াত ভাড়াও নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বন্দরবাজারে মহিলার ব্যাগ থেকে টাকা উধাও

আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২