সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মুখে মলম লাগানোর কথা বলে পল্লী চিকিৎসক ৫ বছরের এক শিশুকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
মুখে মলম লাগানোর কথা বলে পল্লী চিকিৎসক ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেউচিয়া ছহির পাড়া এলাকায়। ধর্ষক পল্লী চিকিৎসক তাফসীর উদ্দীনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ধর্ষক তাফসীর লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গল পদুয়া রাজ্জাকের বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে। ঘটনার দিনগত রাতে ঘটনার শিকার শিশুটির মা বাদী হয়ে তাফসীরকে আসামি করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেউচিয়া ছহির পাড়া এলাকায় ইটভাটার এক শ্রমিকের ছেলে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খেলতে গিয়ে পায়ে আঘাত পায়। পরে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসালয়ের চেম্বারে গেলে সেখানে দোকান বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার বিকালে চিকিৎসককে চেম্বারে দেখে আঘাত পাওয়া ছেলেটির সঙ্গে তার ছোট দুই বোনও চেম্বারে যায়। আঘাত পাওয়া ছেলেটির পায়ের ড্রেসিং শেষ করে ছেলেটি ও ১ বোনকে চেম্বারের সামনে বেঞ্চে বসিয়ে রাখা হয়। পরে পল্লী চিকিৎসক তাফসীর উদ্দীন ৫ বছর ১০ মাস বয়সী শিশুটিকে মুখে মলম লাগিয়ে দেওয়ার কথা বলে চেম্বারের ভেতরে নিয়ে যায়। সেখানে রোগীর সিটে শুইয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে লজ্জাস্থানে জ্বালা যন্ত্রণা হচ্ছে বলে জানায়।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ের প্যান্ট খুলে লজ্জা স্থানে লালচে দাগ দেখতে পাই। বিষয়টি আমার সন্দেহ হলে আমি তাৎক্ষনিক পাড়া প্রতিবেশিদের বিষয়টি বলি। তারা ধর্ষকের চেম্বারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে ভয়ভীতি দেখালে সে মুখে মলম লাগিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আমি বাদী হয়ে ধর্ষক তাফসীরকে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছি।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল কবীর বলেন, ‘ঘটনার শিকার শিশুটির মা বাদী হয়ে শুধুমাত্র ধর্ষক তাফসীর উদ্দীনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকালে ধর্ষক তাফসীর চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অন্যদিকে, চিকিৎসা শেষে আদালতে শিশুটির ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখে মলম লাগানোর কথা বলে পল্লী চিকিৎসক ৫ বছরের এক শিশুকে ধর্ষণ

আপডেট সময় : ০৬:৪২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯