যাত্রীদের সুবিধার্থে মেয়রের উদ্যোগে কমানো হলো বাস ভাড়া
- আপডেট সময় : ০৫:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন (বাকেরগঞ্জ সংবাদ দাতা)
বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ লেবুখালী পায়রা ব্রিজ রুটে বাস ভাড়া ছিল ২০ টাকা ৷ দূরত্ব মাত্র ৬ কিলোমিটার ৷ বিষয় টি বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নজরে এলে তিনি যাত্রীদের সুবিধার্থে বাসমালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে নিয়ে ভাড়া কমানোর বিষয়ে আলোচনা করেন ৷ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় ২১সে ডিসেম্বর শুক্রবার সকাল থেকে ভাড়া ২০ টাকার পরিবর্তে ১৫ টাকা ধার্য্য করা হয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া জানান বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক একটি বিশেষ কাজের জন্য বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে এলে আমি তাদের কে অতিরিক্ত বাস ভাড়ার বিষয়টি অবহিত করলে তারা তাদের মাঝে আলোচনার মাধ্যমে ২০টাকার স্থানে ১৫ টাকা নেয়ার সিধান্ত নেয়।বিষয়ে বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শিপন হোসেন সংবাদ মাধ্যমকে জানান ইতিপূর্বে লেবুখালী ক্যান্টনমেন্টের অনুরোধে ৫ টাকা বাস ভাড়া কমানো হয়েছে,এবং বাকেরগঞ্জ পৌর মেয়রের সুপারিসে ৫ টাকা কমিয়ে বাস ভাড়া ২০টাকার স্থানে ১৫ টাকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।যাহা ইতিমধ্যে সকল বাস মালিক দের অবহিতি করা হয়েছ।
লাইন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ডাকুয়া ভাড়া কমানোর বিষয় টি নিশ্চিত করেন।

























