সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালে চলাচল করা সকল ধরনের গণপরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত ও অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বিআরটিএ বরিশাল সার্কেল।

২০ জানুয়ারী বৃহস্পতিবার বিআরটিএ ও বরিশাল জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর রুপাতলীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল- হেলাল এর নেতৃত্বে উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসানসহ বিআরটিএ এর অন্যান্য সদস্য।

স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রমণ রোগ নির্মূল ও নিয়ন্ত্রণ আইনে ধারা অনুযায়ী চালক ও যাত্রীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। অভিযানে ৯টি মামলায় ব্যক্তি ও গাড়ি চালকদের মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এদিকে অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে কারখানাগুলোতে যায় ভ্রাম্যমান আদালত। তবে মোবাইল কোর্টে উপস্থিতি টের পেয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যায় নির্মান শ্রমিকরা।

অভিযান শেষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন,,শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

এ বিষয় বিআরটিএ বরিশাল সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান বলেন, বরিশালে চলাচল করা গণপরিবহনে চালক ও আরোহীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপ- পরিচালক মোঃ জিয়াউর রহমান ও সহকারী পরিচালক জনাব মোঃ আতিকুল আলম এর নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করেছি। বরিশালবাসীর নিরাপত্তা ও করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করে আনসার ব্যাটালিয়নের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে প্রশাসন

আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২