সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস। বের হওয়া প্রাকৃতিক গ্যাসে আগুনও জ্বলছে। এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করছেন।

খবর পেয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।

স্থানীয়রা জানান, কোড়ালিয়া গ্রামের ইসরাফল আকন তার ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য বুধবার সকালে বাড়ির দক্ষিণ পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা ৭০ ফুট বোরিং (গর্ত করা) করেন। কিন্তু পানি না ওঠায় তারা আরও বোরিং করার সিদ্ধান্ত নেন। ঠিক ওই সময় পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হতে থাকে। গ্যাসের গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। তখন সেখানে দেশলাইয়ের আগুন দিলে জ্বলতে থাকে।

জমির মালিক ইসরাফল আকন জানান, ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে ৭০ ফুট গভীরে যাওয়ার পরও পানির দেখা পাওয়া যায়নি। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। রাতেই উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এটা দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করছে। সকাল থেকে শত শত মানুষ আসছেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ সাংবাদিকদের জানান, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই গ্যাস থেকে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য জমির মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি পরীক্ষা নীরিক্ষা ও অনুসন্ধানের জন্য বাপেক্স ও পেট্রো বাংলাকে জানানো হবে। তারা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২