সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

চরফ্যাশনে হাঁস চুরি করে ইউপি সদস্যের ভূরিভোজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ‍॥ ভোলার চরফ্যাশনে হাঁস চুরি করে ভূরিভোজের অভিযোগ উঠেছে নীরব হাওলাদার নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে।রোববার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেল্লাল মুন্সির ৭টি হাঁস চুরি করে ওই আয়োজন করেন নবনির্বাচিত ইউপি সদস্য ও তার কর্মীরা।
ভুক্তভোগী বেলাল মুন্সি অভিযোগ করে বলেন, গত রোববার রাতে আমার বাড়ি থেকে ৭টি হাঁস চুরি হয়। পরে এলাকায় খোঁজা নিয়ে জানতে পারি, আমাদের প্রতিবেশী টবগী বাড়িতে হাঁস পাটির আয়োজন চলছে। সন্দেহ হলে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দিয়ে বিষয়টি জানাই। গ্রাম পুলিশ জামাল বকশী জানান, হাঁস চুরির খবর পেয়ে টবগী বাড়ির রুহুল আমিনের ঘরে আড়াল থেকে ইউপি সদস্যসহ সবাইকে হাঁস চুরির গল্প করতে শুনি। পরে রুহুল আমিনের ঘরে গিয়ে হাঁসের মাংস খাওয়ার চিত্র মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করলে ইউপি সদস্যসহ বেশ কয়েকজন খাওয়া রেখে পালিয়ে যায়।

এ সময় ৮ নম্বর ওয়ার্ডের কালু ফকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হাঁস চুরির সত্যতা স্বীকার করে বলেন, রুহুল আমিনের ঘরে চুরি করা হাঁস রান্না করে সবাইকে দাওয়াত দিলে আমরা যাই। পরে আটক কালু ফকিরকে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাসেম মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নীরব হাওলাদার জানান, স্থানীয় রুহুল আমিনের বাসায় শীতের রাতে হাঁস পার্টির আয়োজন করে দাওয়াত দিলে আমি অংশগ্রহণ করি। হাঁসগুলো চুরি করা তা আমার জানা ছিল না।

আবদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, নীরব মেম্বারের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগটি গ্রাম পুলিশ জামাল জানিয়েছেন। আমি এলাকায় না থাকার কারণে ঘটনার বিস্তারিত এখনও জানতে পারিনি। বিস্তারিত শুনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরফ্যাশনে হাঁস চুরি করে ইউপি সদস্যের ভূরিভোজ

আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২