সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

৯৩ বছর বয়সে বিয়ে করলেন সাবেক আইনজীবী নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

৯৩ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। সোমবার বিকালে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। কাবিন হয় পাঁচ লাখ টাকা। বিয়েতে ৫০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পাত্রীর বর্তমান বাসা কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বয়স ৪০ বছর। নাম মিনারা বেগম।

আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের নিকটে নগরীর ছোটরায়। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা চলছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

নিঃসঙ্গতা বোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।
কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, শুনেছি ইসমাইল সাহেবের জুনিয়র অ্যাডভোকেট মিতুর বাসায় এই বিয়ে হয়েছে। আরেক আইনজীবী কাজী আসিফ বলেন, ইসমাইল সাহেব এখনো আদালতে প্র্যাকটিস করেন। অনেক আগে স্ত্রী মারা গেছেন।

তিনি একাকীত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি।
অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। আজ দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।

অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯৩ বছর বয়সে বিয়ে করলেন সাবেক আইনজীবী নেতা

আপডেট সময় : ০৬:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২