বরিশাল জেল ফেব্রীকেটরস কল্যাণ সমিতির নির্বাচন
- আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ১০৯ বার পড়া হয়েছে

আসন্ন বরিশাল ফেব্রীকেটরস কল্যান সমিতির ২০২২/২৩ কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী হলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক,জনদরদী,কর্মীবান্দব এম.এ আলম রানা।বরিশালের বানারীপাড়া উপজেলার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হারুন অর রশীদ এর তৃতীয় সন্তান। অমায়িক ব্যবহার, সদালাপী, সাদা মনের একজন মানুষ হিসেবে নিজ এলাকা সহ সমিতির সদস্যদের কাছে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন।এজকন করোনা যোদ্ধা হিসেবে করোনা কালীন সময়ে নিজ সাধ্য অনুযায়ী সার্বক্ষণিক অসহায় মানুষের পাশে থেকেছেন।নিজের চিন্তা না করে মৃত মানুষের দাফন/কাফনে তার অশংগ্রহন ছিলো প্রশংসনীয়। সমিতির সদস্যদের যে কোনো প্রকার বিপদ আপদে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছেন।নির্বাচন সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে সহ সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন।তিনি বলেন ভোট একটা আমানত, সৎ ও যোগ্য প্রার্থী কে ভোট দেয়ার জন্য তিনি আবেদন জানান।এম.এ আলম রানা বলেন -বিগত দিনের কর্মকাণ্ডের সঠিক মূল্যয়ন হলে তার জয় সুনিশ্চিত। পরিশেষে তিনি সকল ভোটার দের এবং তাদের পরিবারের সুখী, সমৃদ্ধি জীবন কামনা করেন।
























