বাবুগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান
- আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার
চাঁদপাশা স্কুল ও কলেজের সম্প্রসারিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানের ১৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও সিনিয়র শিক্ষক মোঃ ডাকুয়া মারুফুল হক কে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়া হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপদশা হাইস্কুল ও কলেজ মিলনায়তনে ভবন উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চাঁদপাশা হাইস্কুল ও কলেজের গভর্নিংবডির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস।
প্রভাষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় ও গভর্নিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আকিদুল ইসলাম আসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, চাঁদপাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাঃ তাহমিনা আক্তার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, এডহক কমিটির সদস্য মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদার, গভর্নিংবডির সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম ফকির, সহকারী শিক্ষক ( আইসিটি) মোসাঃ লুৎফুন নাহার, সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

























