সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

আয়া দিয়ে প্রসূতির সিজার, কেটে ফেলা হল নবজাতকের কপাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে আয়া দিয়ে প্রসূতির সিজারের ঘটনা ঘটেছে। এ সময় নবজাতকের কপাল কেটে ফেলা হয়েছে। আশঙ্কজনক অবস্থায় ওই নবজাতককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

পরে ওই প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে ক্লিনিকটি।
জানা গেছে, শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শনিবার সকালে সিজারের জন্য ভর্তি হন রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার রুপা বেগম। সকাল ৮টায় প্রসূতিকে সিজার করান হাসপাতালের আয়া চায়না রহমান।

সিজারের সময় নবজাতকের কপাল ও চোখের একটি অংশ কেটে ফেলা হয়। এতে মারাত্মকভাবে ক্ষতি হয় নবজাতকের। পরে তার কপালে নয়টি সেলাই দেওয়া হয়।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সেখানে উপস্থিত হয় পুলিশের একটি দল।

এ সময় চায়না রহমান নামের সেই আয়া ও ক্লিনিকের মালিক পলাশ মোল্যাসহ তিনজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে হাজির হন সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা। ক্লিনিক চালানোর প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং আয়াকে দিয়ে সিজার করানোর অপরাধে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

সদর সার্কেলের এএসপি সুমন রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আয়া দিয়ে প্রসূতির সিজার, কেটে ফেলা হল নবজাতকের কপাল

আপডেট সময় : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২