সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচনে এড. জসিম উদ্দিন মজুমদার’র জয়ের লক্ষ্যে ভোট প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ৩৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: রাত পোহালেই ভোট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যকরি কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রার্থী হয়ে জয়ের জন্য লড়ছেন। জসিম উদ্দিন এডভোকেটের চেয়ে সাংবাদিক হিসেবে বেশি পরিচিত সাধারণ মানুষের কাছে। সাংবাদিকতা পেশার পাশাপাশি খাগড়াছড়ি জেলায় আইন পেশার মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যকরি কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রার্থী হয়েছেন। খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্যদের গুরুত্বপূর্ণ ভোট প্রার্থনা করেছেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বিগত ২০১৭-২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে মানুষের কল্যাণে অনেব সেবামূলক কাজ করেছে উক্ত কার্যকরি কমিটি। এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, ইকোসেক ও ওয়াশ এ দুটি প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও সুপেয় পানির সরবারহ নিশ্চিত করতে আমরা ১৬ কমিউনিটির ৭২৯ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ২ কোটি ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছি। সুপেয় পানি নিশ্চিত করার জন্য এসব কমিউনিটির মাঝে ৫৭ টি সেলো ও ডিপ টিউবওয়েল স্থাপন ও ৩২ টি অকেজো টিউবওয়েল মেরামত ও স্থায়ীভাবে প্ল্যাটফর্ম তৈরী করেছি। এসব কমিউনিটির মাঝে ৮৮৯ টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করে দিয়েছি। যার নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি টাকা। ইউনিটের সক্ষমতা বৃদ্ধির জন্য গত তিন বছরে ৩০০ এর অধিক নতুন আজীবন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের দুর্যোগে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন করা হয়েছে।

বিডিআরসিএস, আইসিআরসি ও আইএফআরসি এর প্রতিনিধি দলের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের সাথে সমন্বয়ের লক্ষ্যে কাজ করেছি। ইতোমধ্যে আরও বেশ কিছু কমিউনিটি নিয়ে কাজ করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ, প্রকল্প এলাকা নির্ধারণ, উপকারভোগী নির্ধারণ করেছি। শেষ মূহুর্তের প্রচারণায় এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ভোটারদের কাছে গিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যকরি কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবারো নির্বাচিত করার জন্য ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচনে এড. জসিম উদ্দিন মজুমদার’র জয়ের লক্ষ্যে ভোট প্রার্থনা

আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯