সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার সদ্য যুগ্ন সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। তাঁর পদোন্নতি সূত্রে বদলী জনিত বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয়, চুয়াডাঙ্গা’র অফিসকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করেন। অদ্য ১৩.০১.২০২২ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়, চুয়াডাঙ্গা’র অফিসকক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি অনুষ্ঠানের মধ্যমণি সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার মহোদয়। তিনি ২৯.০৮.২০১৯ খ্রিঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন।বিদায়ী অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি চুয়াডাঙ্গা জেলাকে আমার নিজের মত করে দেখেছি এবং সবসময় আন্তরিকতার সাথে চেষ্টা করেছি চুয়াডাঙ্গাবাসীর মঙ্গলার্থে কাজ করে যেতে, ইতোমধ্যে অনেক কাজ শেষ করেছি, আবার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, আমি বিশ্বাস করি অসমাপ্ত কাজগুলো অচিরেই শেষ হবে। কর্মক্ষেত্রে সব সময় পুলিশে সুপারের আন্তরিকতা ও সহযোগীতা পেয়েছি।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,অদ্যকর অনুষ্ঠানের বিদায় অতিথি জেলা প্রশাসক সদ্য যুগ্ন সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্যোগে দুর্ভোগে তিনি ইতোমধ্যে চুয়াডাঙ্গাবাসীর মন জয় করে নিয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় রাতের আঁধারে সাধারণ মানুষের ঘরে খাবার পৌছে দেয়া,গরীব অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো,অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজের হাত বাড়িয়ে দেয়াসহ নানা কারণে তিনি চুয়াডাঙ্গাবাসীর প্রিয় হয়ে উঠেছেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)জনাব আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ মুন্না বিশ্বাস সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২